পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বৈঠকে সভাপতিত্ব করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, মোঃ আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন অংশগ্রহণ করেন।
বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। সেই সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তে পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়।
কমিটি অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে কমিটি থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীন পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে বিগত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ কীভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়া হয় এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান করা হয়।
এসময় চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪