ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ১২:৩

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নাঈমকে তাদের হেফাজতে রাখার দাবি করা হয়েছে। ফোনে শিশুটির কান্নার শব্দ শোনার পাশাপাশি তাকে শারীরিক নির্যাতন করে বাথরুমে আটকে রাখার কথাও জানানো হয়।

গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে নাঈমের সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাঈমের বাবা মো. বাবুল ইসলাম এবং মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, গত বৃহস্পতিবার বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ ঘটনায় তার মা তাকে বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিবি পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

এসআরবির কাছে করা আবেদনের সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে।

এ সময় ফোনের অপর প্রান্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। অজ্ঞাত ব্যক্তি ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানান।

পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ এমন কথা বলে ওই ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, থানায় জিডি হয়েছে। শিশুটিকে খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।

aliul / aliul

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুরে পারিবারিক কলহে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ প্রবাসীর মৃত্যু

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সম্পর্ক উন্নয়নে ভূয়সী প্রশংসা

দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

রাউজানে দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, দেশের ৮ নদীবন্দরে সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু

খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন