যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা এড শিরান। ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ব্রিটিশ শিল্পী। গেল শনিবার দেশটির ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয় এড শিরানের আরও এক কনসার্ট। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক, যা নিয়ে রীতিমতো তোলপাড় পশ্চিমের সংগীতাঙ্গন।
কিছুদিন আগের ঘটনা। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। এক পর্যায়ে তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন; সঙ্গে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। ফলে, বোস্টনের জিলিট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
এরপর থেকে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। আঙুল তোলা হয় এড শিরানের দিকেও। ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেওয়ার নেপথ্যে তারও সিদ্ধান্ত থাকতে পারে বলে শোরগোল-সমালোচনা তৈরি হয়।
বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন আর মুখ না খুলে পারলেন না এড শিরান। ফিলাডেলফিয়ার কনসার্টে এই নীরবতা ভেঙে শেরান স্পষ্ট জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়।
সদ্য আয়োজিত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মঞ্চে এড শিরান ক্ষমা চান। বলেন, ‘আমি কখনো রাজনৈতিক প্রচারক হতে চাইনি। চেয়েছি আমার গান মানুষকে এক সুতোয় গাঁথুক। কিন্তু গাজায় যে বিপর্যয় ঘটছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেখানে প্রতিদিন যেভাবে হাজার হাজার বেসামরিক নাগরিক ও শিশুদের প্রাণ যাচ্ছে এবং পশ্চিম তীরে যে অবিচার চলছে, তা দেখে আমি আর চুপ থাকতে পারি না।’
এদিকে, এড শিরানের এই কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বাইরে চলছিল ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ। এ সময় এড শিরান বলেন, ‘আমার কনসার্ট সবসময় সবার জন্য নিরাপদ স্থান। কোনো আয়োজক প্রতিষ্ঠান শিল্পীদের বক্তব্যে সেন্সরশিপ বসাবে—এমন নীতি আমি সমর্থন করি না। ভিন্ন মতের মানুষও যেন আমার গান শুনে একসঙ্গে দাঁড়াতে পারে, সেটাই আমার চাওয়া।’
অন্যদিকে, ম্যাকলমোরকে আকস্মিক সরিয়ে ফেলার প্রতিবাদে বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে শিরানের সফর থেকে একযোগে সরে দাঁড়ান আইরিশ গায়ক এরন রো এবং ডেনিশ মিউজিশিয়ান লুকাস গ্রাহামের মতো একঝাঁক সহশিল্পী। এর সরাসরি প্রভাব পড়ে কনসার্টের ওপর। যুক্তরাষ্ট্রে শেরানের মেগা শো ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা, হু হু করে কমতে থাকে টিকিটের দাম। রেকর্ড পরিচালনাকারী এই তারকার ৩৫০ ডলার মূল্যের টিকিট একপর্যায়ে নেমে আসে মাত্র ৩২ ডলারে।
সূত্র : বিবিসি
aliul / aliul
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!