৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের
নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান, নৌপথে চাঁদাবাজি-সন্ত্রাস-ডাকাতি বন্ধ এবং বাল্কহেড মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। দাবি আদায় না হলে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দিতে হবে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার ও এতে কর্মরত শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা; নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠন করা।
এছাড়া নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অসাধু জেলেদের তাণ্ডব বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার, নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানানো হয়েছে। বিআইডব্লিউটিএ বা অন্য কারও নামে অবৈধ অর্থ ও মনগড়া টোল আদায় সম্পূর্ণ বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪