সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় আইন সংশোধন
সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়ানো এবং টেকসই ক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার ২১তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর উদ্দেশ্যে সম্পর্কে জানানো হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা; ক্রয়কার্যে অধিক প্রতিযোগিতা সৃষ্টি, ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ, উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালির আধুনিকায়ন, টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়ন (আন্তর্জাতিকভাবে বহুল চর্চিত রেটেড ক্রাইটেরিয়া ধারণার সমার্থক)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদের সুষম বিস্তারের লক্ষ্যে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ সংশ্লিষ্ট বিধান স্পষ্টীকরণ, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার সংস্থান ইত্যাদি যুগোপযোগী পরিবর্তনের উদ্দেশ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে।
এতে আরও বলা হয়, খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভা-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
aliul / aliul
জলবায়ু সহনশীল মৎস্য ও প্রাণিসম্পদ খাত গড়তে নতুন সমঝোতা
সব অপশন খোলা রয়েছে : পররাষ্ট্রসচিব
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা
পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন
সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় আইন সংশোধন
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের
ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে
রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ
বুয়েটের ডিজাইন অনুযায়ী অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী