ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নি‌য়ে আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ২:৪৮

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে সরকারপ্রধানের সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন। 

প্রধানমন্ত্রীর এই সফর ও তাদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচি প্রাধান্য পাবে। এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। তিনি আরও জানান, চারজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন। এ ছাড়া দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরও বর্তায়। আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটা সময় থাকবেন। সময়ের ব্যাপ্তি এখানে বিষয় নয়, উপযুক্ত ব্যবহারই গুরুত্বপূর্ণ।

জানা গে‌ছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এ ছাড়া, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

aliul / aliul

জলবায়ু সহনশীল মৎস্য ও প্রাণিসম্পদ খাত গড়তে নতুন সমঝোতা

সব অপশন খোলা রয়েছে : পররাষ্ট্রস‌চিব

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নি‌য়ে আলোচনা

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় আইন সংশোধন

৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

বুয়েটের ডিজাইন অনুযায়ী অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুরে পারিবারিক কলহে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ প্রবাসীর মৃত্যু