বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহীন আলম।
প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। সারাদেশের অধস্তন সকল জেলা আদালতের মোট ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা হিসাবে ৮৪.৭৩ শতাংশ। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে বিজয়ী মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পান এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খোন্দকার পান ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন মো. ফজলুর রহমান, যেখানে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পান ১৯৩ ভোট। অন্যদিকে বহুপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন পান ১৩৩ ভোট।
ফলাফল ঘোষণার পর সংগঠনের সর্বস্তরের সদস্য ও কর্মচারীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কর্মচারীরা আশা প্রকাশ করেন, বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা প্রদান এবং পদোন্নতির দীর্ঘদিনের জটিলতা নিরসনে নতুন নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কল্যাণ, ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ