ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

লঘুচাপের প্রভাবে তিন দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ৪:৪৩

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

রোববার (২০ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী এবং তৃতীয় দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল বেড়েছে। যমুনার পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন তা বাড়তে পারে। গঙ্গার পানি কমেছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। পদ্মার পানি কমেছে, আগামী এক দিন আরও কমে পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

উত্তরাঞ্চলে ধরলা নদীর পানি বেড়েছে। তিস্তা ও দুধকুমারের পানি সমতল স্থিতিশীল রয়েছে। তিস্তার পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। মুহুরীর পানি স্থিতিশীল রয়েছে। অন্যদিকে মাতামুহুরী ও গোমতীর পানি কমেছে। গোমতীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। হালদার পানি আগামী তিন দিন কমতে পারে।

 

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ড ডিসেম্বরেই শেষের নির্দেশ

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

লঘুচাপের প্রভাবে তিন দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়