ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ড ডিসেম্বরেই শেষের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ দুপুর ৪:৪৫

আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান ড্রেনেজ ও রোড আইল্যান্ড নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান ঠিক রেখে দ্রুত কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এ নির্দেশ দেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

পরিদর্শনকালে তিনি চলমান রিজিড পেভমেন্ট, ড্রেনেজ, রোড আইল্যান্ডসহ সংশ্লিষ্ট অবকাঠামোর অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনা করেন। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ হাজার ৩৫০ মিটার রিজিড পেভমেন্টের কাজ শেষ হয়েছে। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান, কর্মপরিবেশ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়গুলোও পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গি ইউ-টার্ন এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণের কার্যক্রম নেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে ওই এলাকায় রিজিড পেভমেন্টের কাজ শুরু হয়। জুলাই মাসে আব্দুল্লাহপুর ইন্টারসেকশনের একটি অংশে রিজিড পেভমেন্ট নির্মাণের অগ্রগতি পরিদর্শন করা হয়। তখনও নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

রোববারের পরিদর্শনকালে সচিব নির্মাণকাজের মান কোনোভাবেই ব্যাহত না করে দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ড্রেনেজ ওয়ার্ক ও রোড আইল্যান্ড নির্মাণের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

সেতু সচিব বলেন, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পয়েন্ট। এ এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও চলমান নির্মাণকাজ দ্রুত শেষ হলে যানবাহন চলাচল আরও নির্বিঘ্ন হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন অবকাঠামোর সংযোগ থাকায় নগর পরিবহন ব্যবস্থায় এ এলাকার গুরুত্ব রয়েছে।

পরিদর্শনকালে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী, মাঠপর্যায়ের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ

আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ড ডিসেম্বরেই শেষের নির্দেশ

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬

লঘুচাপের প্রভাবে তিন দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে নদীর পানি

বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়