চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
সুর ও নাচের মেলবন্ধনে যিনি কোটি হৃদয়ে ঝড় তোলেন, সেই বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগার জীবনে এখন এক রঙিন উৎসবের আমেজ। এবার মাতৃত্বের পরম আনন্দে ভাসছেন এই তারকা। বাগদত্তা মাইকেল পোলানস্কি ও লেডি গাগা তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। কয়েকদিন আগে এ খবর প্রকাশ্যে আনে পেজ সিক্স। কিন্তু এই তারকার সন্তানকে নিয়ে কয়েকটি বিষয় ছিল অজানা।
বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চল্লিশ বছর বয়সী এই পপ তারকার গর্ভে সন্তান আসেনি; সারোগেসির মাধ্যমে নিজেদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানান গাগা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে গত ৯ জুন রাত ১১টা ১৯ মিনিটে (পিটি) জন্ম নেয় এই নবজাতক। দম্পতি তাদের রাজকন্যার আইনি নাম রেখেছেন ‘রোজ বিন পোলানস্কি’। বলে রাখা ভালো, এর আগের প্রতিবেদনগুলোতেও সন্তানের নাম অপ্রকাশিত ছিল।
হঠাৎ সারোগেসির পথ কেন বেছে নিলেন পপ তারকা, তা নিয়ে অনুরাগীদের মনে নানা কৌতূহল জাগলেও গাগার দীর্ঘ শারীরিক সংগ্রামের কথা কারও অজানা নয়। দীর্ঘদিন ধরে তিনি ‘ফাইব্রোমায়ালজিয়া’ নামক এক বিরল ও জটিল রোগে ভুগছেন, যা পুরো শরীরে সৃষ্টি করে তীব্র যন্ত্রণা ও চরম ক্লান্তি। ২০১৭ সালে মুক্তি পাওয়া নিজের নেটফ্লিক্স ডকু-সিরিজ ‘গাগা: ফাইভ ফুট টু’-তে খোলাখুলিভাবে নিজের এই কঠিন লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তিনি।
তবে সমস্ত শারীরিক কষ্ট পেছনে ফেলে এখন নবজাতককে নিয়ে জীবনের সেরা সময় পার করছেন এই পপসম্রাজ্ঞী। ২০২৪ সালে বাগদান সম্পন্ন হওয়া এই তারকা জুটি সম্প্রতি নিজেদের বিনোদন জগতের কোলাহল থেকে কিছুটা আড়ালে রেখেছিলেন, যাতে ছোট্ট রোজের সঙ্গে মানসিকভাবে একাত্ম হওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে কন্যা রোজকে কাপড়ে মুড়িয়ে কোলে নিয়ে হাঁটতে দেখা যায় গাগাকে। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হু হু করে তা ভাইরাল হয়ে যায়। তখন মোটাদাগে অনেকে ধরে নেন, নিজের সন্তানকে নিয়েই হাঁটছেন এই পপ কুইন।
aliul / aliul
মা হলেন সোহিনী সরকার
চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন