জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
দক্ষতা ও অভিজ্ঞতায় ডিপিএইচইর নেতৃত্বে জামানুর
দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামানুর রহমান। ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ প্রকৌশলীকে গত ১৭ সেপ্টেম্বর জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়।
উপসচিব আশফিকুন নাহার (পিএইচডি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্বে) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দীর্ঘদিনের কর্মদক্ষতা, পেশাগত নিষ্ঠা এবং দায়িত্ব পালনে অভিজ্ঞতার বিবেচনায় তার এই দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখছেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা।
প্রকৌশলী মো. জামানুর রহমান ডিপিএইচইতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং জনস্বাস্থ্য অবকাঠামো নির্মাণে সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
সহকর্মীরা জানান, দায়িত্ব পালনে জামানুর রহমান সবসময় কাজের মান, স্বচ্ছতা ও সময়ানুবর্তিতাকে গুরুত্ব দিয়েছেন। কারিগরি সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব সমস্যা বিবেচনায় নিয়ে কার্যকর সমাধান বের করার সক্ষমতা রয়েছে তার।
ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছেন বলে সংশ্লিষ্টরা জানান। তাদের মতে, দলগতভাবে কাজ করা, অধীনস্থদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দায়িত্ব ভাগ করে দেওয়ার ক্ষেত্রে তার ব্যবস্থাপনা দক্ষতা প্রশংসনীয়।
দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি পেশাগত দায়িত্বে অবিচল ছিলেন বলে সহকর্মীরা উল্লেখ করেন। তাদের ভাষ্য, কর্মক্ষেত্রে সততা, ধৈর্য এবং দায়িত্বশীলতার কারণে তিনি সহকর্মীদের আস্থা অর্জন করেছেন।
ডিপিএইচইর কর্মকর্তারা জানান, জামানুর রহমান বিনয়ী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্যক্তিগত আচরণে তিনি সহযোগিতাপূর্ণ এবং পেশাগত বিষয়ে তিনি নিয়মনীতি অনুসরণে গুরুত্ব দেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও তারা জানান।
সহকর্মীদের মতে, একজন প্রকৌশলী হিসেবে তার কারিগরি জ্ঞান এবং প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয় ডিপিএইচইর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দেশের নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং জনস্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে তারা আশা করছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর দায়িত্বে জামানুর রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্ব নতুন গতি আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান এবং প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে তিনি ডিপিএইচইর চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নিতে পারবেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি, সমন্বয় ও জবাবদিহিতা বাড়াতেও ভূমিকা রাখতে পারবেন তিনি।
নতুন দায়িত্বে মো. জামানুর রহমানের সামনে এখন ডিপিএইচইর কার্যক্রমকে আরও গতিশীল করা, উন্নয়ন প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়ন এবং জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪