মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাজধানীর মিরপুর বাংলা কলেজের সামনে থেকে ছাত্রলীগ সন্দেহে স্নিগ্ধ কুমার রায় নামের এক শিক্ষার্থীকে আটক করেছে ছাত্রদল। স্নিগ্ধ মিরপুর বাংলা কলেজের ২০-২১ বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে মিরপুর বাংলা কলেজ ছাত্রদল।
মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো হাফিজুর রহমান সুমন বলেন, দুপুর থেকে সে ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করছিল। এখানে কীভাবে মিছিল করা যায় সেইসব গোপন খবর নেওয়ার জন্যই এখানে এসেছিল। সে বাংলা কলেজের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। পরে আমরা তাকে ধরে দারুস সালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
জানা যায়, স্নিগ্ধ কুমার রায় মিরপুর বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিতুল চৌধুরীর রুমে দীর্ঘক্ষণ বসে ছিল। পরে সেখান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে এনে গণপিটুনি দেয়। এরপর তাকে দারুস সালাম থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ছাত্রলীগ সন্দেহে এক যুবক করে আমাদের কাছে হস্তান্তর করেছে বাংলা কলেজ ছাত্রদল। পরে আমরা তাকে থানায় নিয়ে যাই। তবে সে ছাত্রলীগ করতো কিনা সে বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪