সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় সাতক্ষীরায় নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা জাতীয় নীতি, পরিকল্পনা ও বিনিয়োগের সঙ্গে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় ‘সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ’-এর আয়োজনে ‘ন্যাশনাল কনক্লেভ অন ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়াটার সিকিউরিটি ফর কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক কনক্লেভে এ আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলো ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলাবদ্ধতা, অনিয়মিত বৃষ্টিপাত ও দীর্ঘস্থায়ী খরার মতো জলবায়ুজনিত ঝুঁকির মুখে রয়েছে। এসব কারণে নিরাপদ পানির সংকট বাড়ছে, যার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, জীবিকা ও খাদ্যনিরাপত্তায়।
কনক্লেভে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় ২০২৩ সালের আগস্ট থেকে চলা ‘সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস পাইলট প্রকল্পের’ অভিজ্ঞতা তুলে ধরা হয়। সেভ দ্য চিলড্রেন কোরিয়ার অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং উত্তরণের বাস্তবায়নে প্রকল্পটি চলছে।
প্রকল্পের আওতায় পাঁচটি সৌরবিদ্যুৎচালিত রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট স্থাপন, পাঁচটি পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) পুনরুদ্ধার, ১০টি গভীর নলকূপ স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনার জন্য কমিউনিটিভিত্তিক আয় ও ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাইফুল্লাহ বলেন, দীর্ঘমেয়াদি জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অতিবৃষ্টি, বন্যা, লবণাক্ততা, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। উপকূলীয় এলাকায় নিরাপদ পানির সংকট মানুষের স্বাস্থ্য ও সহনশীলতার ওপর প্রভাব ফেলছে। এর মধ্যে নারীদের প্রজনন স্বাস্থ্যের বিষয়টিও রয়েছে।
তিনি বলেন, সাতক্ষীরায় স্থানীয়ভাবে পরিচালিত আরও ব্যবস্থা জলবায়ু অভিযোজনের একটি উদাহরণ। স্থানীয় মানুষ তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে সবচেয়ে ভালো জানেন। এ উদ্যোগ সরকারের ‘লোকালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক’ স্থানীয় পর্যায় থেকে সমাধান তৈরির ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে তা ভূমিকা রাখতে পারে।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, সাতক্ষীরার মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা মৌলিক প্রয়োজন। স্থানীয় সরকার, কমিউনিটি ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে নেওয়া উদ্যোগটি পানি সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কাজ করার একটি অভিজ্ঞতা তৈরি করেছে।
কনক্লেভে সাতক্ষীরার এই অভিজ্ঞতা সরকারের কৌশলগত কাঠামো, জাতীয় লক্ষ্যমাত্রা ও জলবায়ু নীতির সঙ্গে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
aliul / aliul
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
বন্দরে পড়ে থাকা নিলামযোগ্য পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ
বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ