ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৭:৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে রোববার (২০ সে‌প্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

প্রতিমন্ত্রী হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান। আলোচনায় বহুপাক্ষিকতা সমুন্নত রাখতে বাংলাদেশ ও কানাডা কীভাবে যৌথভাবে কাজ করতে পারে, তা উঠে আসে। তারা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে উচ্চপর্যায়ের আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করে। এর মধ্যে তৈরি পোশাক খাতের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতির মতো খাতে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

প্রতিমন্ত্রী কানাডায় বসবাসরত এক লা‌খের বেশি বাংলাদেশির অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। 

অন্যদিকে, হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের বিষয়ে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিমন্ত্রী জলবায়ু বিষয়ক নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহায়তা কামনা করেন।

কানাডিয়ান হাইকমিশনার দুই দেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার একটি কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন এবং উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করে।

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ