ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৯-২০২৬ বিকাল ৭:৪৫

দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 

রোববার (২০ সেপ্টেম্বর) ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর ইউসেফ চরচাক্তাই টেকনিক্যাল স্কুলে ‘এসএসসি রেজাল্ট সেলিব্রেশন ও বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তাই শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও বাস্তবমুখী দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সমন্বয়ে তাদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা গেলে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু। 

ইউসেফ চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাসুদ আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান জহুরা খানম বিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক কার্যক্রম ও শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আরা বেগম, তন্দ্রা দেব, দেবাশীষ চক্রবর্তী, ডেইজি দাশ, বিশ্বজিৎ চন্দ্র নয়, ইয়ার মোহাম্মদ, বিথীকা বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

aliul / aliul

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ