কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান জানান, আগুনে হাওর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ পুড়ে গেছে। আগুন দ্রুত পুরো কোচে ছড়িয়ে যাওয়ার আলামত দেখে মনে হচ্ছে পেট্রোল বা গান পাউডার ব্যবহার করা হয়েছে।
aliul / aliul
যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক
দুই জেলায় নতুন পুলিশ সুপার
তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ
কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার