কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক
কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
কম্বোডিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে ওই ৯ জন বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতায় পরিচালিত একটি সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানকালে পুলিশ বেশ কিছু আলামত জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৬টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট।
আটক ৯ বাংলাদেশি নাগরিক এবং জব্দ করা আলামতগুলো আরও তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়।
aliul / aliul
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ওয়ারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে প্রাণ গেল চালকের
মালয়েশিয়া গেলেন চিফ হুইপ
যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক
দুই জেলায় নতুন পুলিশ সুপার
তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ
কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন