ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ওয়ারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে প্রাণ গেল চালকের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ১:১৬

রাজধানী ওয়ারী থানাধীন জয় কালী মন্দির এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামের ভ্যান চালকের মৃত্যু।  

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা বলেন, আমরা খবর পেয়ে জয় কালী মন্দির এলাকায় এক ব্যাটারি চালিত ভ্যানচালককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 

তিনি বলেন, স্থানীয়দের মুখে জানতে পারি নিহত ভ্যানচালক দ্রুতগতিতে ভ্যান চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে ভ্যানের নিচে পড়ে। পরে আমরা উদ্ধার করে ঢামেকে নিলে তার মৃত্যু হয়। 

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে তিনি মগবাজার আমতলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। 

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর