রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ঢাকায় ফ্রান্স দূতাবাস জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ফ্রান্সের সাম্প্রতিক অবদানের জন্য ইউএনএইচসিআরের প্রতিনিধি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনএইচসিআর প্রতিনিধি ফ্রান্সের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি জোর দিয়ে বলেন যে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে যেতে ইউএনএইচসিআর এবং এর সহযোগী সংস্থাগুলোর জন্য ফ্রান্সের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেন যে, মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থীদের সুরক্ষা ও দীর্ঘস্থায়ী সমাধানের প্রচেষ্টায় ইউএনএইচসিআরকে সহায়তা দিতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।
aliul / aliul
দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা
জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’
রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার
পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০ দিনে ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাম নিয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজারের বেশি