ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৩:৩৫

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার সময়ে হঠাৎ করে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব বৃদ্ধির মধ্য দিয়ে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে।

এ অবস্থায় নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের সাত মাসের মাথায় দুই দফা জ্বালানির মূল্যবৃদ্ধি করেছে। এর ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহনসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য বাড়বে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে— এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এই মুহূর্তে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মধ্য দিয়ে সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন মো. মোজাম্মেল হক চৌধুরী।

aliul / aliul

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল‍্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ