জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে ইসি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছে থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি।
জামায়াতের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। যেখানে জানানো হয় যে, তাকে (জি এম নজরুল ইসলাম) দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামীর চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না-এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট ‘না’ জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা, আর পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে। আমরা যদি স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পাই, তবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কমিশন যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তখন তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
aliul / aliul
১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন
দেশের সব টোল ব্যবস্থাকে এক নেটওয়ার্কে আনার উদ্যোগ
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা
জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই : ইসি সচিব
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
চুরির টাকার ভাগ সাড়ে ৪ লাখ করে, কেউ বানিয়েছেন আসবাবপত্র কেউ অটো রিকশা
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’
রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার