ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:৩১

হয়তো নতুন অভিজ্ঞতা পাবে দেশের সিনেপ্রেমীরা। মুক্তির আগে ঢালিউডে এই সময়ে আলোচিত যদি একটি সিনেমার নাম থাকে, তবে সেটা ‘আন্ধার’। পোস্টার, এরপর টিজার যখন একে একে প্রকাশ হতে থাকল, দর্শকদের আগ্রহ বাড়তে থাকল বহুগুণ। নির্মাতারাও আনুষ্ঠানিকভাবে জানালেন, অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। 

কিন্তু কিছুদিন ধরেই নীরবতা পালন করছে টিম ‘আন্ধার’। নতুন কোনো প্রচারণা কনটেন্ট আসছে না, সিনেমাটি নিয়েও দিচ্ছেন না কোনো বার্তা। এর সূত্র ধরেই গুঞ্জন উঠেছে, দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে কি তবে মুক্তি পাবে না সিনেমাটি? 

বিষয়টি নিয়ে প্রথমে ঢাকা পোস্ট যোগাযোগ করে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। তিনি বল ঠেলে দিলেন প্রযোজকের কোর্টে। জানালেন, এ বিষয়ে প্রযোজকরা বলতে পারবেন। 

অতঃপর যোগাযোগ করা হয় সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখনো পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ চেঞ্জ হয়, আমরা সেটা সময়মতো জানাব।’

তাহলে কবে মুক্তির আলোয় আসবে ‘আন্ধার’? শাকিব চৌধুরীর জবাব, ‘‘এটা নিশ্চিত হয়ে কিভাবে বলি? ‘আন্ধার’ বাংলাদেশের একদম নতুন ধরনের একটা সিনেমা, সেটা একটা ভালো সময়েই আসবে। অনেক সময় সিনেমা দেখতে গিয়ে দর্শক বলেন, ‘কাজটা তাড়াহুড়োয় করা হয়েছে, আরেকটু সময় নিতে পারত।’ আন্ধার-এর ক্ষেত্রে যেন এরকমটা কেউ না বলতে পারে। সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ১৩ দিন মুম্বাইতে থেকে গতকালই (২০ সেপ্টেম্বর) ফিরেছি। আবার যেতে হবে। ভিএফএক্সের কাজ অনেক। তো, পুরোদমে কাজ চলছে। দেখা যাক।’’ 

‘আন্ধার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষির মতো গুণী তারকারা। বিভিন্ন চরিত্রে আরো আছেন মোস্তাফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান, গাজী রাকায়েতসহ অনেকে। এর গল্প-চিত্রনাট্য লিখেছেন শাকিব চৌধুরী, সাইদুস সালেহীন সুমন ও আদনান আদিব খান।  

সিনেমাটি এরই মধ্যে দারুণ আলোড়ন তৈরি করেছে। এর কাহিনি থেকে লেখা হচ্ছে উপন্যাসও। ‘আন্ধার’ নামেই সেটি লিখছেন ওয়াসি আহমেদ। প্রকাশ করবে আফসার ব্রাদার্স। 

aliul / aliul

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?

২৮ বছর পর নতুন রূপে আসছে ‘হঠাৎ বৃষ্টি’

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

ভাঙল গাড়ির কাচ, কোনোমতে রক্ষা পেলেন অভিনেত্রী

মা হলেন সোহিনী সরকার

চল্লিশে মা হয়েছেন লেডি গাগা, সামনে এলো অজানা তথ্য