ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৬:২৩

জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জুলাইযোদ্ধাদের স্মরণে যাত্রাবাড়ীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি ছিল সব রাজনৈতিক দলের। এরইমধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এর কাজ শুরু হবে।

তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক স্থান। আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেলাম যে, স্বৈরাচাররা কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছে? ছয় মাসও হয়নি। এখনই যারা সংসদের বিরোধী দল, তারা আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

আবদুস সালাম বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে তাড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যাত্রাবাড়ীতে রক্ত ঝরেছে। আমাদের নেতাকর্মীদের রক্ত, সাধারণ মানুষের রক্ত, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের রক্ত ঝরেছে। আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি করতে পারি না।

বিএনপি কখনো জনগণের সঙ্গে বেইমানি করেনি দাবি করে আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সংকটময় সময়ে দেশের দায়িত্ব নিয়ে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। ১৭ বছর আমরা গণতন্ত্রবিহীন ছিলাম। আজকে দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কারও ইচ্ছায় বা কারও দয়ায় তিনি প্রধানমন্ত্রী হননি।

দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রী দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষক দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। দায়িত্ব একা শুধু তারেক রহমানের নয়। কারও একার নয়। দায়িত্ব সবার। আপনারা সবাই সেই দায়িত্ব পালন করবেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ ও ৫ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন সুলতানা, সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লা নবীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

aliul / aliul

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা

কমলাপুরে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা : দাবি পুলিশের