জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আরও তিনটি কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মিশনের জন্য প্রয়োজনীয় নতুন পদ, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। এ উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা বলছেন, গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কনস্যুলেট চালু হলে এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা আরও সহজে পাওয়ার সুযোগ পাবেন।
aliul / aliul
প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে
বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার
জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার
তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার
যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা