ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৬:৫০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার পদে নতুন দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এ পদায়ন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

aliul / aliul

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

বস্ত্রখাতের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন দুই উপ-পুলিশ কমিশনার

জাতীয় তিন দেশে নতুন কনস্যুলেট খুলছে সরকার

তেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয় চান বন্দরের বার্থ অপারেটররা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

পালানোর অভিযোগে চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার

যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা

কমলাপুরে ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা : দাবি পুলিশের