বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
বলিউড পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও চরম অবহেলার বিস্ফোরক দাবি করেছেন তার ছেলে রাহুল ভাট। তবে ছেলের এমন অভিযোগ অস্বীকার না করে নিজের ভুলের কথা পরবর্তী সময়ে স্বীকার করেছেন এই চলচ্চিত্র পরিচালক।
১৯৮০ সালের শুরুর মহেশ ভাটের প্রথম সংসারে জন্ম নেন রাহুল ভাট। রাহুলের বয়স যখন মাত্র তিন বছর ছিল, তখন পরিবার থেকে আলাদা হয়ে যান এই পরিচালক। এরপর মূলত মায়ের কাছে বড় হলেও বাবার কাছ থেকে কখনোই কাঙ্ক্ষিত কোনো মানসিক সমর্থন পাননি তিনি।
এক সাক্ষাৎকারে রাহুল বলেন, মিস্টার ভাটের সঙ্গে আমার কখনোই খুব একটা ভালো বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। বাবা হিসেবে দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে নিজেকে ‘সুপার বাস্টার্ড চাইল্ড’ বলেও অভিহিত করেন রাহুল।
ছেলের এমন সব বিস্ফোরক অভিযোগ কোনোভাবেই অস্বীকার না করে পুরো বিষয়টি মেনে নেন পরিচালক মহেশ ভাট। নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে মহেশ জানান, ছোটবেলায় তিনিও নিজের বাবাকে কখনো পাশে পাননি। মহেশ বলেন, ‘আমার বাবা আমাদের সঙ্গে থাকতেন না। যখন বাড়িতে আসতেন, জুতো খুলতেন না। কারণ, তিনি তো এই বাড়িতে থাকেন না। বাবাকে নিয়ে আমার তেমন কোনও উল্লেখযোগ্য স্মৃতি নেই।’
ছোটবেলায় পারিবারিক বিশৃঙ্খলা ও অতিরিক্ত ওজনের কারণেও প্রতিনিয়ত নানা ধরনের কটূক্তির শিকার হতেন রাহুল। সন্তানদের সব ধরনের আর্থিক প্রয়োজন মেটালেও রাহুলের মূল চাওয়া ছিল বাবাকে নিজের কাছে ও পাশে পাওয়া।
তবে পরবর্তী সময়ে তাদের দুজনের মধ্যকার জমে থাকা দীর্ঘদিনের পুরোনো বরফ ধীরে ধীরে গলতে শুরু করে। পুরোনো সব তিক্ততা দূরে ঠেলে বর্তমানে বাবা ও ছেলে আবারও কাছাকাছি আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সম্পর্কের জটিলতা পুরোপুরি মিটেছে কি না, তা স্পষ্ট নয়। তবে একসময়ের দূরত্বের পর তাদের মধ্যে ফের যোগাযোগ তৈরি হয়েছে।
ছেলের অভিযোগের সত্যতাও স্বীকার করেছেন মহেশও। তিনি বলেন, ‘সেখানে একটা ক্ষত ছিল। রাহুলের বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি বাড়ি ছেড়ে চলে যাই। ওর মনে হয়েছিল, অন্য এক নারির জন্য আমি পরিবারকে ছেড়ে চলে গিয়েছি। এই অভিযোগ আমি অস্বীকার করতে পারিনি, কারণ সেটাই তো সত্যি ছিল।’
মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণের ঘরে রাহুল ছাড়াও পূজা ভাট নামের এক জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক মেয়ে রয়েছেন। পরবর্তী সময়ে তিনি সোনি রাজদানকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে শাহীন ভাট ও আলিয়া ভাট জন্ম নেন। তাদের মধ্যে ছোট মেয়ে আলিয়া ভাট বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
শান্তা / এমএসএম
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে