ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১১:৪২

পর্দায় এখনো ওঠেনি আলো, অথচ প্রেক্ষাগৃহে আসার আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলল তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন ও দক্ষিণী নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। রূপালী পর্দায় মুক্তির আগেই বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে সরাসরি ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এ ঠাঁই করে নিয়েছে বহুল প্রতীক্ষিত এই সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামাটি।  

গত সোমবার নির্মাতা অ্যাটলির ৪০তম জন্মদিনে অনুরাগীদের বড় চমক দিয়ে বিশেষ এই তথ্য প্রকাশ্যে আনে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। সিনেমাটির একটি বিশেষ সিক্যুয়েন্সে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের 'রিয়েল-টাইম মোশন ক্যাপচার' করা হয়েছে, যা আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে এক নজিরবিহীন ঘটনা। এর আগে কোনো সিনেমায় এত বেশি মানুষের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়নি। সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আল্লু অর্জুন ও অ্যাটলির গিনেস কর্তৃপক্ষের হাত থেকে ঐতিহাসিক সেই সনদপত্র গ্রহণের ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সান পিকচার্স তাদের বার্তায় লেখে, ‘ইতিহাস তৈরি হলো! এটি এমন এক বৈশ্বিক সাফল্য, যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে। ৩৭ জন পারফর্মারকে একসাথে রিয়েল-টাইমে ক্যাপচার করে 'রাকা' বিশ্বরেকর্ড গড়েছে। আল্লু অর্জুন এবং অ্যাটলি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ গ্রহণ করেছেন, যা এই ঐতিহাসিক অর্জনকে চিহ্নিত করে।’

ঐতিহাসিক এই মাইফলক নিয়ে আল্লু অর্জুন ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ‘এটি পুরো টিমের জন্য অত্যন্ত গর্বের এক মুহূর্ত। আমাদের পরিশ্রম ও প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করার জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

ইতোমধ্যেই নির্মাতারা একটি বিশেষ বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রকাশ করেছেন, যেখানে কীভাবে প্রযুক্তির জাদুতে ৩৭ জন অভিনয়শিল্পীকে একসঙ্গে রিয়েল-টাইমে ক্যাপচার করা হয়েছিল, তার এক নজরকাড়া ঝলক দেখা গেছে।

প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। সিনেমাপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, ‘রাকা’-তে অল্লু অর্জনকে নাকি চারটি ভিন্ন চরিত্রে—দাদা, বাবা এবং দুই ছেলের ভূমিকায় দেখা যাবে। এমনকি গল্পে ‘প্যারালাল ইউনিভার্স’ বা সমান্তরাল মহাবিশ্বের ধারণাও উঠে আসতে পারে বলে চর্চা চলছে সামাজিক মাধ্যমে; যদিও আনুষ্ঠানিকভাবে নির্মাতারা এখনো কিছু নিশ্চিত করেননি। সান পিকচার্স প্রযোজিত এই মেগা বাজেটের ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি দ্যুতি ছড়াবেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর এবং মৃণাল ঠাকুর।

aliul / aliul

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী