ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১২:২১

কবীর সুমন—শুধুই একটি নাম নয়। বরং বাংলা গানের আস্ত এক ধারার পথিকৃৎ। পৃথিবী, মানুষ কিংবা জীবনের নানা অনুষঙ্গকে অপূর্ব গানে রূপদানের কারিগর তিনি। ভারতের পশ্চিমবঙ্গের এই কিংবদন্তির জনপ্রিয়তা বাংলাদেশেও সমান, কিংবা তারও বেশি।

তাই সুমনের সম্মানে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’। এটি সুমনেরই একটি গানের লাইন। আর অফিস অঞ্চল হিসেবে বনানীকেই বেছে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। ২ অক্টোবর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি।

এ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের তিন শিল্পী—অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। কবীর সুমনের গানের পাশাপাশি তারা নিজেদের সৃষ্ট কিছু গানও শোনাবেন।

আয়োজক ‘আজব কারখানা’র কর্ণধার জয় শাহরিয়ার বলেন, ‘যাদের গান শুনে আমরা গায়ক গীতিকার বা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাদের মধ্যে অন্যতম কবীর সুমন। সেজন্য তাকে বিশেষভাবে সেলিব্রেট করা বা ট্রিবিউট দেয়ার জন্য আমাদের এই আয়োজন।’

জয় জানান, এ আয়োজনে দুই ধরনের টিকিট থাকছে। যারা অগ্রিম সংগ্রহ করবেন, দাম পড়বে ৭০০ টাকা। আর যারা অনুষ্ঠানের দিন ভেন্যুতে গিয়ে টিকিট নেবেন, তাদের গুনতে হবে ১ হাজার টাকা। টিকিট সংশ্লিষ্ট তথ্য মিলবে আজব কারখানার ফেসবুক পেজে। ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে আয়োজন।

প্রসঙ্গত, এর আগে গেল জুলাইয়ে অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্টের আয়োজন করেছিল আজব কারখানা। সেখানে গেয়েছিলেন জয় শাহরিয়ার, আহমেদ সানি ও শুভ্র।

aliul / aliul

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী