ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ২:১৭

ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে বাংলাদেশকে কখনোই কোনো পক্ষ বেছে নিতে হবে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)’ আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবা‌বে এ মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার বাধ্যবাধকতা ছাড়াই বাংলাদেশ কীভাবে তার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে পারে, প্রশ্ন রাখা হয় ফরাসি রাষ্ট্রদূতের কা‌ছে।

জবা‌বে জ্যঁ-মার্ক সেরে-শার্লে ব‌লেন, ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের মধ্যকার সংঘাত হিসেবে দেখে না। আমরা ‘পশ্চিম বনাম পূর্ব’ বা ‘উত্তর বনাম গ্লোবাল সাউথ’– এর মতো বিভাজন দেখি না। আমরা এসব ধারণায় মোটেও বিশ্বাস করি না।

রাষ্ট্রদূত জানান, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো— উভয় সংস্থারই প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও বিশ্বাস করে যে, দেশগুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখা উচিত।

কৌশলগত স্বায়ত্তশাসনের উদাহরণ হিসেবে তিনি ন্যাটোর বিষয়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট শার্ল দ্য গোলের অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোনো জোটের অংশ হয়েও ফ্রান্স তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বজায় রাখতে পারে।

তিনি বলেন, আমরা যখন রাফাল যুদ্ধবিমান বিক্রি করি, তখন বিমানটি যে দেশ কিনছে তাদের হাতেই এর নিয়ন্ত্রণ বা ‘চাবি’ তুলে দিই। আমরা তাদের হয়ে সিদ্ধান্ত নিই না বা তাদের কোনো কাজে বাধা দিই না, তারা এ ক্ষেত্রে স্বায়ত্তশাসিত।

তিনি আরও বলেন, উভয় পক্ষের সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে সহযোগিতা জোরদারে ফ্রান্স প্রস্তুত।

রাষ্ট্রদূত বলেন, কৌশলগত স্বায়ত্তশাসনের এই ধারণাটি ২০২৩ সালের বাংলাদেশ-ফ্রান্স যৌথ বিবৃতিতে প্রতিফলিত হয়েছে। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব ও কৌশলগত স্বায়ত্তশাসনকে একটি স্থিতিশীল ও বহু-মেরু বিশ্বের মূল নীতি হিসেবে উল্লেখ করা হয় এবং কৌশলগত খাতে বৃহত্তর সহযোগিতাকে স্বাগত জানানো হয়।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

aliul / aliul

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান

ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না

দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের আহ্বান

সাগরের নিম্নচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে দাবদাহ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

নাজিরা বাজারে বহুতল ভবনে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির