পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের ৪ জেলায় নতুন পুলিশ নিয়োগ দিয়েছে সরকার। এর আগে দুটি পৃথক প্রজ্ঞাপনে ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুজ্জামানকে পুলিশ সুপার, নেত্রকোনা হিসেবে বদলি করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবাকে পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া হিসেবে বদলি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বিশেষ পুলিশ সুপার, এসবি হিসেবে বদলি করা হয়েছে।
র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) মীর মনির হোসেনকে পুলিশ সুপার, রাজবাড়ী হিসেবে বদলি করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, বিপিএম-সেবাকে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়কে বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তর, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে পুলিশ সুপার, মেহেরপুর হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ অধিদপ্তর, ঢাকায় রিপোর্টিংরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. নুরুল আমিন হাওলাদারকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজ, ঢাকাতে পদায়ন করা হয়েছে।
aliul / aliul
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা
রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান
ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না