ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:৪৯

প্রযুক্তির সঙ্গে বদলে গেছে গান প্রকাশের মাধ্যম। যদিও আন্তর্জাতিক অঙ্গনে এখনো অ্যালবামের প্রচলন রয়েছে। কিন্তু বাংলাদেশে এর প্রচলন এখন বিরল। কালেভদ্রে দু’একটা অ্যালবামের খবর আসে।

এবার জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ দিলেন সেরকম খবর। জানালেন, দীর্ঘ ১০ বছর পর তিনি একক অ্যালবাম নিয়ে আসছেন। ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি বাজারে আনছে ধ্রুব মিউজিক স্টেশন।

নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ। অ্যালবামের গানগুলো লিখেছেন, তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকন্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘অনেক দিন পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই বৈরি সময়ে ধ্রুব দা যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য দাদার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এই উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই নয় রকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

বাংলা সংগীতাঙ্গনের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ। তিনি বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগত ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’

ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সকল মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হবে অ্যালবামটি।

aliul / aliul

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে