আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
রূপালী পর্দায় অনবদ্য অভিনয়শৈলী দিয়ে বিশ্বজুড়ে কোটি দর্শকের মন জয় করেছেন প্রখ্যাত ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী। তবে এবার তাকে নামতে হয়েছে এক ভিন্নধর্মী আইনি লড়াইয়ে। নিজের নাম, চেহারা, এবং কণ্ঠস্বরের অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হয়েছেন অভিনেতা।
৫৭ বছর বয়সী এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তারকা নিজের ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদন জানিয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।
ভারতীয় আইনি সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, রিটে অভিযোগ করা হয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোজ বাজপেয়ীর সম্মতি ছাড়াই তার ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এমনকি এআই প্রযুক্তি দিয়ে তার কণ্ঠস্বর হুবহু নকল করা হচ্ছে এবং বিভিন্ন এআই চ্যাটবটে তার ব্যক্তিত্বের নানাদিক বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।
আদালতে পেশ করা নথিতে একটি ফ্যাশন ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, প্রতিষ্ঠানটি অভিনেতার ছবি এমনভাবে ব্যবহার করেছে যাতে সাধারণ মানুষের মনে হয় মনোজ বাজপেয়ী তাদের তৈরি স্যুট বা পোশাকের প্রচার করছেন। এছাড়া অন্য একাধিক বিবাদী কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তার কণ্ঠ রূপান্তর করে বাণিজ্যিক ফায়দা লুটছে বলে রিটে উল্লেখ করা হয়।
প্রযুক্তি ও এআইয়ের প্রসারের এই যুগে তারকাদের চেহারা ও কণ্ঠ নকলের প্রবণতা দিন দিন বাড়ছে। এর আগেও অমিতাভ বচ্চন, তাবু, আল্লু অর্জুন, মোহনলাল, কাজল, আর মাধবন, জুনিয়র এনটিআর, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এবং ক্রিকেটার সুনীল গাভাস্কার ও যুবরাজ সিংয়ের মতো তারকারা নিজেদের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্ট থেকে একই ধরনের অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত মনোজ বাজপেয়ী।
aliul / aliul
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা