কেন ভাঙল আর্জেন্টাইন তারকা ইকার্দির সংসার?
ভালোবেসে বিয়ে করেছিলেন বয়সের ব্যবধান ভুলে। মারপ্যাঁচ ছিল আরও। ওয়ান্ডা নারা স্ত্রী ছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার মাওরো ইকার্দির সাবেক সতীর্থ ম্যাক্সি লোপেজের। ওই সূত্রেই তাদের পরিচয়। এরপর দুজনের মধ্যে ভালোবাসা, লোপেজের সঙ্গে নারার বিচ্ছেদ।
অবশেষে ২০১৪ সালে বিয়ে করেন ইকার্দি ও নারা। কিন্তু তাদের ওই সংসারও টিকল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই নারা নিশ্চিত করেছেন ইকার্দির সঙ্গে তার আর সম্পর্ক থাকছে না। স্ত্রীর অভিমান ভাঙাতে পিএসজির অনুশীলন থেকে ছুটিও নিয়েছিলেন ইকার্দি। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি।
কিন্তু কেন হঠাৎ ভাঙল ভালোবাসার সংসার? আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো বলছে ইকার্দি নাকি জড়িয়েছিলেন নতুন সম্পর্কে। আর্জেন্টিনার অভিনেত্রী চায়না সুয়ারেজের সঙ্গে পরকীয়ায় মেতেছিলেন পিএসজি তারকা।
সেটি জানতে পেরেই ইকার্দির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন নারা। ইকার্দি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে আর্জেন্টিনার মডেল ও ব্যবসায়ী কের উইনস্টনের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন তিনি।
ওয়ান্ডার তাকে লেখা মেসেজ ‘আমি আলাদা হয়ে যাচ্ছি’ লেখা ছিল সেখানে। উইন্সটন জানিয়েছেন, নারার কঠিন সময়ে তার পাশে আছেন তিনি। লিখেছেন, ‘নারা, আমি তোমার সঙ্গে আছি, তোমাকে প্রতি অনেক সমর্থন রয়েছে।’
এমএসএম / এমএসএম
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ