ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নীল জলরাশির প্রেমে পারশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৬ দুপুর ২:৫৮

নগরজীবনের ব্যস্ততা থেকে একটু দূরে গেলেই সমুদ্র যেন হয়ে ওঠে অন্যরকম এক আশ্রয়। নীল জলরাশি, ছুটে আসা ঢেউ আর মৃদু বাতাসে মিশে থাকে অবকাশের নির্মল আনন্দ। সেই আনন্দেরই ছোঁয়ায় ডুব দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে সাদা পোশাকে, মাথায় হ্যাট আর ঢেউয়ের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে দেখা গেছে তাকে।

অবকাশ যাপনে শ্রীলঙ্কায় গেছেন পারশা মাহজাবীন পূর্ণী। ভ্রমণের আনন্দের পাশাপাশি শ্রীলঙ্কার নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন তিনি। সেই অবকাশের কিছু মুহূর্তই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবির মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পারশা।

ছবিগুলো শেয়ার করার পর তার ছুটির আমেজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে অনুসারীদের। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রের নীল জলে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন পারশা। কখনো পানিতে দাঁড়িয়ে, কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে। সমুদ্রের বিশালতার সামনে তার স্বচ্ছন্দ উপস্থিতিতে ফুটে উঠেছে অবকাশের প্রশান্তি।

পারশার পরনে রয়েছে সাদা রঙের স্টাইলিশ নেটের আউটফিট। মাথায় থাকা নান্দনিক হ্যাট পুরো সৈকত লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। সমুদ্রের নীল আর সাদা পোশাকের বৈপরীত্যে ছবিগুলোতেও তৈরি হয়েছে দৃষ্টিনন্দন আবহ। একটি ছবিতে দূর সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসছেন পারশা। 

আরেকটি ছবিতে সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকতে দেখা গেছে তাকে। মুহূর্তটিতে প্রকৃতির সঙ্গে তার একান্ত সখ্যতারই যেন প্রকাশ ঘটেছে। অন্য একটি ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে আছেন এই সংগীতশিল্পী। চারপাশে সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে ভ্রমণের নির্মল আবহ।

aliul / aliul

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না