‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
দ্বৈত অ্যালবাম নিয়ে এলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ার। ‘গানের পথে দেখা’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে আজব রেকর্ডসের ব্যানারে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে এটি।
জানা গেছে, ‘গানের পথে দেখা’ অ্যালবামে গান রয়েছে আটটি। এর মধ্যে চারটি গেয়েছেন রূপঙ্কর, চারটি রয়েছে জয়ের কণ্ঠে। গানের কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ ও মারুফ হাসান ও জয় শাহরিয়ার। এসব গান বিভিন্ন সময়ে করেছেন রূপঙ্কর ও জয়। এবার সেগুলোকেই অ্যালবামের মোড়কে সাজানো হলো।
এই অ্যালবাম নিয়ে রূপঙ্কর বলেন, ‘জয়ের সাথে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে আমার পছন্দের গীতিকবি, সুরকার সে। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’
জয় শাহরিয়ার বলেন, ‘রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সাথে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন তাদের মাঝে রূপঙ্করদা নিজ গুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।’
অ্যালবামটিতে থাকা গানগুলর শিরোনাম হলো ‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘তুমি’, ‘অসুখ’ ও ‘ভালো আছি’।
উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গেও অ্যালবাম করেছেন জয় শাহরিয়ার।
aliul / aliul
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...