বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বয়স ৪০। একাধিক সম্পর্কে জড়িয়েছেন বটে। তবে পাকাপাকি বিয়েতে জড়াননি। শ্রুতি হাসানের কথা বলা হচ্ছে। ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী। পেশা হোক বা ব্যক্তিগত জীবন, স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তিনি।
এবার সোহা আলি খানের পডকাস্টে এসে বললেন নানা বিষয়ে। প্রসঙ্গক্রমে উঠে আসে বিয়ের কথাও। শ্রুতি জানান, তার কাছে বিয়ে শুধুই কাগুজে কোনো সম্পর্ক নয়। এটি দুজন মানুষের আত্মিক বন্ধন। তাই জাঁকজমকপূর্ণ আয়োজন বা কাগজপত্রের চেয়ে পরষ্পরের ভালোবাসা ও সম্মান জরুরি।
শ্রুতি বলেন, ‘আমার কাছে সুন্দর ব্যাপার হলো, আমার সঙ্গী ও আমি প্রতিদিনই যেন একে অপরকে বেছে নিই। কিন্তু সেটা কোনো কাগজপত্রের কারণে নয়, বরং আমাদের ভালোবাসা থেকে।’
অতীতে সম্পর্কে ছিলেন শ্রুতি। বিয়ের কথাও ভেবেছিলেন। তবে তার আগেই ভেঙে গিয়েছিল সম্পর্ক। যদিও সে ঘটনায় ‘বিয়ে’ নিয়ে তার মনে কোনো ভীতি তৈরি হয়নি।
কথাপ্রসঙ্গে শ্রুতি জানান, তিনি খুব সাধারণ আয়োজনে বিয়ে করার পক্ষে। অহেতুক টাকা নষ্ট না করে সেটা অসহায়দের দেওয়া শ্রেয় বলে মনে করেন তিনি। শ্রুতি বলেন, ‘এসব আয়োজন আসলে কার জন্য করি আমরা? যারা বড় অঙ্কের টাকা খরচ করেন, তাদের লজ্জা দিতে চাই না। তবে বিষয়টি আমাকে সবসময় ভাবায়। বিয়েতে অহেতুক টাকা খরচ না করে সেই অর্থ দাতব্য কাজে (অসহায়দের) দিন!’
শ্রুতি এ-ও জানান, তিনি মাতৃত্ব খুব পছন্দ করেন। তবে পরিবার বা সমাজের প্রত্যাশার কারণে নয়, তিনি নিজের মতো করেই মা হতে চান।
অভিনয়ে শ্রুতির হাতে বর্তমানে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। এর মধ্যে তামিল ‘ট্রেন’-এর শুটিং সম্পন্ন, চলছে প্রি-প্রডাকশন। আর তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং চলমান।
aliul / aliul
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ