‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
সন্তান জন্ম দেওয়ার পর সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। টানা কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছেই না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তা যেন আরও রূপ নেয় সাইবার বুলিংয়ে। তবে নীরব না থেকে প্রাক্তনের পক্ষে প্রকাশ্য মঞ্চেই আওয়াজ তুলেছেন বলিউড ভাইজান সালমান খান।
'বিগ বস'-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে নেটপাড়ার ট্রলারদের কড়া জবাব দেন তিনি। আর এই ইস্যুতে অতীতের সব তিক্ততা ভুলে সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে সালমান খান ও বিবেক ওবেরয়ের দ্বন্দ্বের বিষয়টি মায়ানগরীর বহুল আলোচিত ঘটনা।
২০০৩ সালে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সালমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন বিবেক। এরপর থেকেই তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে, যা বিবেকের ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন সিনেমাপ্রেমীরা। তবে ২০২৬ সালে এসে সময়ের চাকা ঘুরল ভিন্ন মোড়ে। ক্যাটরিনাকে নিয়ে চলা ট্রলিংয়ের জবাবে সলমনের অনড় অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিবেক।
সম্প্রতি 'ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন' আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠতেই বিবেক বলেন, ‘ট্রলিং একটি অত্যন্ত ক্ষতিকর মানসিকতা। এ জাতীয় নেতিবাচক চর্চা থেকে সবার দূরে থাকা উচিত। জীবনে ইতিবাচক অনেক সুন্দর কাজ করার আছে, অযথা কেন আমরা কারও ব্যক্তিগত জীবন বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করব?’
অতীতে অম্লমধুর সম্পর্ক থাকলেও, নারী ও সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের এই ইস্যুতে এক কাতারে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা। সালমানের এই প্রতিবাদ এবং প্রাক্তনের পুরোনো তিক্ততা ভুলে পাশে দাঁড়ানোর ঘটনাকে ইতিবাচক চোখেই দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকেরা।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর