আবারও স্থগিত কাভিশের কনসার্ট
নিরাপত্তাজনিত কারণে আগেও স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকার কনসার্ট। প্রায় ১০ মাস পর আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে সেই আয়োজন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আবারও স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনার কারণে নির্ধারিত সময়ে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
‘কাভিশ লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের পারফর্ম করার কথা ছিল। দীর্ঘ অপেক্ষার পর কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে আয়োজকদের পক্ষ থেকে এলো স্থগিতের ঘোষণা।
এক বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও অনিবার্য পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ২৬ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারিত কাভিশ লাইভ ইন ঢাকা অনুষ্ঠিত হবে না।’ আয়োজকরা আরও জানান, এই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে দর্শকদের যে অসুবিধা ও হতাশার মুখোমুখি হতে হচ্ছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।
আগে যারা কনসার্টের টিকিট কিনেছেন, তাদের টিকিট নতুন তারিখের অনুষ্ঠানেও কার্যকর থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। বিবৃতির শেষে বলা হয়, ‘আমরা শিগগিরই কাভিশের সঙ্গে পূর্ণিমার রাত উপভোগ করতে আবার দেখা করব।’ ২৬ সেপ্টেম্বরের নির্ধারিত আয়োজন স্থগিত হলেও কাভিশকে ঢাকার মঞ্চে আনার পরিকল্পনা বাতিল হয়নি। নতুন তারিখের অপেক্ষায় থাকতে হবে সংগীতপ্রেমীদের।
aliul / aliul
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ