শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হতে না হতেই দানা বেঁধেছে নতুন বিতর্ক। লন্ডনের মাটিতে ঐতিহাসিক লর্ডস কাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছে সিনেমাটির প্রযোজনা দল, এমনকি খেসারত দিতে হচ্ছে স্থানীয় কাউন্টি ক্রিকেট ক্লাবকেও।
যুক্তরাজ্যের লেস্টারশায়ারের বিখ্যাত গ্রেস রোড গ্রাউন্ডে সম্প্রতি সৌরভের এই বায়োপিকের বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়। তবে বিতর্ক বাঁধায় এর টাইমিং। লেস্টারশায়ারের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার মাত্র ৪ দিন আগে এখানে একটানা শুটিং চালায় ছবির টিম। অভিযোগ উঠেছে, শুটিংয়ের সময় দীর্ঘক্ষণ তীব্র গরমের মধ্যেও মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি গ্রাউন্ডসম্যানরা।
মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন ক্ষোভ প্রকাশ করে জানান, শুটিং শেষ হতেই দেখা যায় মাঠের বেহাল অবস্থা। অতিরিক্ত তাপে পিচে ফাটল ধরে চৌচির হয়ে যায়। পরবর্তীতে খেলা শুরু হলে দেখা যায়, বল সেখানে অসম্ভব ও অসমানভাবে বাউন্স করছে।
আইসিবি ও ঘরোয়া ক্রিকেটের নিয়ম অমান্য করায় চরম খেসারত দিতে হচ্ছে লেস্টারশায়ার ক্লাবকে। ডিসিপ্লিনারি কমিটির রায়ে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচ থেকে তাদের অর্জিত ১৯ পয়েন্ট কাটার পাশাপাশি আরও অতিরিক্ত ৮ পয়েন্ট জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়। সেই সঙ্গে ক্লাবটির ওপর হাকানো হয়েছে ৫ হাজার ইউরোর আর্থিক জরিমানা!
কমিটি জানিয়েছে, ভেন্যু না সামলাতে পারায় ক্লাবের দায় সবচেয়ে বেশি হলেও, ছবির প্রযোজনা দল ও অর্গানাইজারদের চরম দায়িত্বজ্ঞানহীনতা নজর এড়িয়ে যাওয়ার উপায় নেই। যে খেলা ও ক্রিকেটীয় গৌরবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র, সেই খেলার মাঠকেই শুটিংয়ের স্বার্থে ক্ষতিগ্রস্ত করার ঘটনাকে অনেকেই 'ক্রিকেটের চরম অপমান' বলে অভিহিত করছেন। বিষয়টি নিয়ে ক্রীড়া ও চলচ্চিত্র দুনিয়ায় এখন তোলপাড় চলছে।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘দাদা’ সিনেমার অফিসিয়াল পোস্টার। যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক পোশাক উঁচিয়ে সেলিব্রেশনের দৃশ্যটি রিক্রিয়েট করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে। ছবিতে সৌরভের নামভূমিকায় রাজকুমার ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। মহারাজের মা-বাবার ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায় এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলীর চরিত্রে রয়েছেন রাহুল দেব বসু। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগেই নানা আলোচনায় বাজার গরম রাখছে।
aliul / aliul
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ