ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের সুরের জাদুতে বুঁদ হতে মুখিয়ে ছিলেন ঢাকার শ্রোতারা। একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও। কিন্তু শেষ মুহূর্তে এসে বড় ধাক্কা খেল কনসার্টপ্রেমীরা। পর্যাপ্ত নিরাপত্তা ও কর্তৃপক্ষের নির্দেশনার কারণে ২৫ সেপ্টেম্বর শুক্রবারে আয়োজিত বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক কনসার্টটি স্থগিত করা হয়েছে।
‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই মেগা ইভেন্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। তরুণ উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারের এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল, যেখানে দুই দেশের সংগীতশিল্পীদের উপস্থিতিতে এক মেলবন্ধন তৈরির প্রস্তুতি চূড়ান্ত করা হয়।
ইভেন্টটি স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করে বিষাদ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিটস’। বিবৃতিতে তারা জানায়, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল।’
‘দিনরাত এক করে আমাদের দল শতভাগ চেষ্টা চালিয়েছে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনটি স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।’
দর্শকদের টিকিটের সুরক্ষার বিষয়ে আয়োজকরা আশ্বাস দিয়ে জানান, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। কেনা টিকিটটি নতুন ঘোষিত তারিখের জন্য সম্পূর্ণ কার্যকর থাকবে। তাই যারা অংশ নিতে চান, তাদের বাড়তি কিছু করতে হবে না।
যারা উপস্থিত হতে পারবেন না বা অর্থ ফেরত চান, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য রিফান্ড নিতে পারবেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য শ্রোতা ও ভক্তদের আন্তরিক ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
aliul / aliul
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের