ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২৬ দুপুর ৪:৪৮

অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা দুজনেই কোক স্টুডিও বাংলার পরিচিত মুখ। নন্দিতা জনপ্রিয়তা পেয়েছেন ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘বুলবুলি’ দিয়ে; আর অঙ্কন নিজেকে চিনিয়েছেন ‘লং ডিসটেন্স লাভ’ দিয়ে।

এবার তারা দুজন আসছেন একসঙ্গে। নতুন গান ‘মথুরা’ প্রকাশিত হতে যাচ্ছে আজ সন্ধ্যায়। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অঙ্কন ও নন্দিতা। গানের কথা ও সুর করেছেন অঙ্কন। আর সংগীতায়োজনে শুভেন্দু দাস শুভ। যিনি এই দুই শিল্পীর আগের গানগুলোর সংগীতায়োজনও করেছিলেন।

‘মথুরা’ কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের পঞ্চম গান। এর আগে ২০ আগস্ট প্রকাশিত হয়েছিল চতুর্থ গান ‘মুল্লুক’। সেটি করেছে ব্যান্ড ‘মেঘদল’। চা শ্রমিকদের শতবর্ষ পুরনো এক রক্তাক্ত ইতিহাস এবং তাদের সংগ্রাম নিয়ে গানটি বেঁধেছিলেন ‘মেঘদল’-এর ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল।

এবারের ‘মথুরা’ গানটি ভালোবাসা ও সম্পর্কের গল্প বলবে। গান প্রকাশের আগে বিস্তারিত জানাতে অপারগ সংশ্লিষ্টরা। তাই শ্রোতারা রয়েছেন অপেক্ষায়।

aliul / aliul

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা