‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
মঞ্চে উঠে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হয়েছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। আর তাতেই তাকে পড়তে হয়েছিল রোষানলে। হারিয়েছিলেন সংগীত তারকা এড শিরানের বিখ্যাত ‘লুপ ট্যুর‘র বিশ্বমঞ্চে গাওয়ার সুযোগ। তবে বাধা পেলেও তার প্রতিবাদী স্বত্বা দমাতে পারেনি, বরং আরও দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
এড শিরানের সফর থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মাথায় এবার তিনি নিয়ে এলেন নতুন একক আয়োজন। মূলত, ইউরোপজুড়ে আয়োজন করতে যাচ্ছেন এক বিশেষ কনসার্ট সিরিজ, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘ফ্রি প্যালেস্টাইন’।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের এই সফরের খবরটি নিশ্চিত করেছেন ম্যাকলেমার। স্টোরিতে একটি ফটোকার্ড শেয়ার করে জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন দেশের শহরে মোট তিনটি কনসার্ট হবে। সেই পোস্টারে ‘ম্যাকলমোর অ্যান্ড ফ্রেন্ডস- ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ শিরোনামের পাশাপাশি ফুটে উঠেছে ফিলিস্তিনি সংহতি ও শান্তির নানা বার্তা।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ডাবলিন, ২৯ অক্টোবর প্যারিস এবং ৩০ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো। পোস্টারের নিচের অংশে স্পষ্টভাবে লেখা রয়েছে— কনসার্ট থেকে অর্জিত সমস্ত লভ্যাংশ ফিলিস্তিন ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর তহবিলে দেওয়া হবে।
কিছুদিন আগের ঘটনা। এই ট্যুরে এড শিরানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ম্যাকলমোর। এক পর্যায়ে তার একটি একক পারফর্মে মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন; সঙ্গে স্লোগান দেন ‘ফ্রি প্যালেস্টাইন’। ফলে, ম্যাকলমোরকে সেই সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
আয়োজকদের এই সিদ্ধান্ত ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয় তীব্র বিতর্ক ও সমালোচনা। এমনকি ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে অন্য বেশ কয়েকজন শিল্পীও এড শিরানের কনসার্ট বর্জন করেন। পরবর্তীতে এ নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা চরমে উঠলে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন খোদ এড শিরান। জানান, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের ছিল, তার নিজের নয়।
aliul / aliul
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’