অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
আন্তর্জাতিক অঙ্গনে দেশের সিনেমাকে পৌঁছে দেওয়ার অনন্য যাত্রায় ফের প্রশংসায় ভাসছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র ‘মাস্টার’। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদার সঙ্গে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। আবার মাস কয়েক আগে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ‘মাস্টার’।
তাই বিশ্বমঞ্চে বাংলাদেশের এই সাফল্যের বার্তা ছড়িয়ে দিতে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিশেষ একটি পোস্ট শেয়ার করেছে।
ছবিতে উৎসবের লাল গালিচায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারী নির্মাতা সুমিত এবং সিনেমার একটি দৃশ্য পোস্ট করে তারা লিখেছে, “বাংলাদেশের কণ্ঠ, অস্ট্রেলিয়ার পর্দা”। সেই সঙ্গে চলচ্চিত্রপ্রেমীদের কাছে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের কোন গল্পটি তারা অস্ট্রেলিয়ার মানুষের কাছে পৌঁছে দিতে চান?
সরকারি অনুদানে নির্মিত বহুল আলোচিত এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার নানান টানাপড়েনকে কেন্দ্র করে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে চমৎকার অভিনয় ফুটিয়ে তুলেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও ফজলুর রহমান বাবুসহ অনেকে।
রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সাব্বির হোসেন শোভনের যৌথ চিত্রনাট্যে নির্মিত ১২২ মিনিটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ‘মাইপিক্সেলস্টোরি’। ছবিটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তামিজুল, সম্পাদনায় ছিলেন ক্রিস্টান স্প্রেগ এবং আবহ সংগীত পরিচালনা করেছেন হাও-টিং শিহ।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের বিখ্যাত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল রটারডাম ২০২৬’-এ বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে বৈশ্বিক উৎসব সফর শুরু করেছিল ‘মাস্টার’। রটারডাম থেকে শুরু করে এবার অস্ট্রেলিয়ার বড় দুই উৎসবে প্রদর্শিত হয়ে সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার শক্ত অবস্থানের জানান দিল।
aliul / aliul
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’