নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
নতুন আইনি ঝামেলায় জড়ালেন বলিউড তারকা অজয় দেবগন। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের আবাসিক বাংলোয় অনুমতি ছাড়া সেলুন ও স্পা সেন্টার খোলার অভিযোগে তাকে কাজ বন্ধের নোটিশ দিয়েছে স্থানীয় পৌর সংস্থা। স্থানীয় একটি সমবায় আবাসন সমিতির আপত্তির মুখেই কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়।
জানা গেছে, সংশ্লিষ্ট এলাকাটির একটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিখিত অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হয়। আবাসিক ভবনটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য কোনো পূর্বঅনুমোদন ছিল না বলে অভিযোগ ওঠে। বিএমসি কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্র ও অনুমতিপত্র দেখতে চাইলে দেবগনের প্রতিনিধিরা তা দেখাতে ব্যর্থ হন। এর পরপরই কাজ বন্ধের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে দেবগন পরিবারের পক্ষ থেকে এক মাস সময় চাওয়া হয়েছে।
মূলত লোকজনের অতিরিক্ত আনাগোনা, গাড়ি পার্কিং সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা এবং শব্দদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই এলাকার অধিবাসীরা। বিশেষ করে ওই এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ হওয়ায় যাতায়াতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
তবে দেবগন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমতি মেনেই কার্যক্রম শুরু করা হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি পান মসলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে আইনি বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফ। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার নিজস্ব সম্পত্তি নিয়ে পৌরসভার নোটিশের মুখে পড়লেন এই অভিনেতা।
aliul / aliul
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’