‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর আবারও নির্মাতা সঞ্জয় লীলা বানসালীর সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে। নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর এক দিন আগে রণবীর কাপুরের ফার্স্ট লুক প্রকাশের পর শুক্রবার প্রকাশিত হলো আলিয়ার প্রথম ঝলক।
পোস্টার দেখা আন্দাজ করা গেছে, ডান্সারের ভূমিকায় দর্শকের মন মাতাবেন আলিয়া! রাজকীয় মেজাজে সাহসী পোশাকে চেয়ারে আগুনের গোলা রণবীরঘরনী! খোলামেলা পোশাকের সঙ্গে অভিব্যক্তির মিশেলে বানসালীর এক নতুন আলিয়ার জন্ম দিলেন তা বলাই বাহুল্য। গাঙ্গুবাঈ হোক বা আলফা কিংবা ক্যাবারে ডান্সার, নিজেকে ভেঙেচুরে দক্ষ অভিনেত্রী হিসেবে বারবার প্রমাণ করছেন আলিয়া।
আত্মবিশ্বাসী, আবেদনময়ী আলিয়ার উপস্থাপন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর অন্যতম আকর্ষণ হবে, তা বললে অত্যুক্তি হবে না। খোলা চুল তীক্ষ্ণ দৃষ্টি আর শরীরী নেশায় পর্দায় আগুন ধরাবেন আলিয়া!
পোস্টারের ক্যাপশনে রয়েছে সেই ইঙ্গিত, আগুন তো বটেই, তেমনই আবার হৃদয়ের প্রাণও।
ক্যাবারে ডান্সার আলিয়ার সুগঠিত কোমরের ঝলকানি আর শরীরী হিল্লোল পুরুষের অস্থির হৃদয়কে কতটা তৃপ্ত করবে তার জন্য অবশ্য ২১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আলিয়ার লুক প্রকাশ্যে আসতেই এক অনুরাগীর মন্তব্য, ‘গাঙ্গুবাঈ থেকে এই জায়গায়।
সঞ্জয়লীলা বানসালীর ইউনিভার্সের অন্যতম সদস্য। অধীর আগ্রহে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছি।’ আলিয়ার অন্য এক ভক্ত উচ্ছ্বসিত হয়ে লেখেন, ‘ও মাই গড! আলিয়ার চরিত্রটি প্রকাশ্যে এসে গিয়েছে। দারুণ লাগছে।’ মাতৃত্বের পর আলিয়ার এই লুক দেখে এক অনুগামী লেখন, ‘ওহ মাদার আলিয়া।’
এর আগে বৃহস্পতিবার ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করে বানসালী প্রোডাকশনস। সেখানে পুরোনো দিনের একটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে ছিলেন রণবীর। পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা ও মাথায় ছোট করে ছাঁটা চুল। তবে পোস্টারের সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল তার দুই হাতের একটি- স্টিয়ারিং ধরা হাতটিতে ছিল আঘাতের চিহ্ন, রক্তও দেখা যাচ্ছিল। রণবীরের সেই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পায়।
‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালীর সঙ্গে আলিয়ার দ্বিতীয় সিনেমা হলেও রণবীরের তৃতীয়। এর আগে ‘সাওয়ারিয়া’য় একসঙ্গে কাজ করেছিলেন তারা। আলিয়ার সঙ্গে বানসালীর এটি দ্বিতীয় সিনেমা। তবে ভিকি কৌশলের সঙ্গে এবারই প্রথমবার কাজ করছেন নির্মাতা।
সিনেমার গল্প এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, যুদ্ধের পটভূমিতে তৈরি হবে ত্রিভুজ প্রেমের। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় লীলা বানসালী ও ইলা বেদী দত্ত। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন সুপ্রিয়া পাঠক। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
Aminur / Aminur
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন