ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১২:১৯

বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত ভারতীয় অভিনেতা আসিফ খান। জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। 

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অধিনায়কত্ব বা ক্যাপ্টেন্সি নির্বাচন চলাকালে অন্য প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন। এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’

আসিফের এই মন্তব্যের পর প্রতিযোগিতার অন্যান্য সদস্যরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। প্রতিযোগীরা তাকে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না। আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হন না, বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন।

এদিকে সামাজিক মাধ্যমে আসিফ খানের এই বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এই মন্তব্যকে কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে।

aliul / aliul

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান