ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১২:২৩

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। জীবনের এই সংকটময় মুহূর্তে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। 

শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের চিকিৎসাধীন অবস্থার কথা জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’

পরিবারের এই কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে তিশা আরও লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’

মায়ের সুস্থতার আকুতি জানিয়ে পোস্টে তিনি আরও যুক্ত করেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন, আমিন।’

সামাজিক মাধ্যমে তিশার এই আকুতি প্রকাশের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন; এবং তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে সমবেদনা জানাচ্ছেন।

aliul / aliul

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান