ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চরফ্যাসনে ট্রলার ডুবিতে মা নিখোঁজ ছেলের মৃতদেহ উদ্ধার


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৯-১০-২০২১ বিকাল ৫:৭

 ট্টলার ডুবিতে মা-ছেলে নিখোঁজের তিনদিন পরে ছেলে স্বপনের মৃতদেহ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। মঙ্গলবার সকালে বয়ারচর নামক স্থান থেকে স্থানীয় কয়েকজন লোক নিখোঁজ হওয়া স্বপনের মৃতদেহ দেখে দক্ষিণ আইচা থানা ও চরমানিকা কোষ্টগার্ডকে অবগত করলে তারা খবর পেয়ে ছুটে স্বপনের মৃতদেহ উদ্ধার করে। স্বপনের মৃতদেহর বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালিউল্লাহ নিশ্চিত করে বলেন, মৃতদেহটি উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন  বলেন, স্বপনের মৃতদেহটির বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তাঁর পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কিন্তু স্বপনের মা বিলকিস বেগম এখনো নিখোঁজ রয়েছে। উল্লেখ গত রোববার দুপুরে দক্ষিণ আইচা থানার চরকুকরি মুকরি ইউনিয়নের চর পাতিলা থেকে চর কচ্ছপিয়া আসার পথে মেঘনা নদীতে আকস্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে পণ্যবাহী ট্রলারে একই পরিবারের ৯ জন নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়লে ট্রলারটি উলটে ঘটনাস্থলে জোনায়েদ (৩) নিহত সহ স্বপন (৩০) ও বিলকিস (৫০) নিখোঁজ হয়। খরব পেয়ে চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড ও স্থাণীয়ার উদ্ধার কাজ পরিচালনা করে জোনায়েদকে মৃত সহ ৭ জনকে উদ্ধার করে। গত রোববার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে নিখোঁজদের কোন সন্ধান না পাওয়ার কারনে চরকুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ডুবুরী দলের অভিযান প্রয়োজনীতার কথা জানালে ২য় দিনে  বরিশাল থেকে  ২জন ডুবুরী, ভোলা জেলা ষ্টেশন কমান্ডার, চরফ্যাসন ষ্টেশন কমান্ডারের নের্তৃত্বে ৭ জন গতকাল সোমবার দুপুর ২টার সময় দুর্ঘটনাস্থল পৌছে সন্ধ্যা নাগাদ চেষ্টা করেন।দীর্ঘ সময় অপেক্ষার পরও নদী শীতল না হওয়ার কারনে উদ্ধার অভিযান  সমাপ্ত ঘোষণা করা হয়। এ সময় তাদের সাথে কোষ্টগার্ড, কুকরী মুকরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু হানিফ,ইউপি সদস্য বাদশা, ও নিখোঁজ স্বপনের ভাই মামুন সহ এলাকাবাসী উপস্থিত ছিল। জানাযায়, স্বপন  চরপাতিলা শশুর বাড়ি বেড়াতে এসে  ৩দিন পর মুজিবনগর সিকদারের চর ৯ নং ওয়ার্ডে নিজ বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী