পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বলা চলে, ঢাকাই সিনেমার প্রথম ‘স্টার কিড’ আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের এই পুত্র জন্মের এক বছরের মাথায় গোটা দেশের আলোচিত নামে পরিণত হয়। তারকা দম্পতির (তৎকালীন) সুবাদে জয়ও বিপুল পরিচিতি পায়। তার নামে বহু ফেসবুক পেজ ও গ্রুপ চালু হয়েছিল। অনেক তারকার চেয়েও তাকে নিয়ে চর্চা ছিল ঢের বেশি।
সেই জয়ের জন্মদিন আজ। দশ বছর পূর্ণ হলো তার। বিশেষ দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই মিলল শুভেচ্ছা বার্তা। শাকিব খান পোস্ট করেছেন জয়ের একক ছবি। যেখানে একটি কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরে দাঁড়িয়ে জয়। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
এর আগে জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কারণে দুজনেই খবরটি গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়। বছর খানেক পর, ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা সামনে আনেন অপু। সে সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল।
এমএসএম / এমএসএম
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর