ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২৬ দুপুর ১১:৫৬

‘ফোক হরর’ সিনেমার জগতে বিখ্যাত মার্কিন নির্মাতা রবার্ট এগার্স। তার নির্মিত সিনেমায় উঠে আসে বহু আগের সময়ের চিত্র; রূপান্তর করা হয় ভয়াল আবহে। এবার আসছে তার নতুন সিনেমা ‘ওয়্যারউলফ’। যার গল্প বোনা হয়েছে মধ্যযুগের, অর্থাৎ ১৩ শতকের ইংল্যান্ডের পটভূমিকে কেন্দ্র করে। 

সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। গা ছমছমে সেই ট্রেলারে অভিনেতা অ্যারন টেলর-জনসন ও অভিনেত্রী লিলি রোজ ডেপের ভয়াল রূপ ইতোমধ্যেই সিনেপ্রেমীদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে।

ট্রেলারে উন্মোচিত হয়েছে সিনেমার রহস্যময় গল্পের খানিকটা অংশ। ছবিতে রক্তপিপাসু পশুর রূপান্তরের শিকার হওয়া এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে লিলি-রোজ ডেপকে, যিনি তার স্বামীকে অভিশাপের হাত থেকে বাঁচাতে আকুল আকুতি জানান। 

অন্যদিকে, লোকালয়কে ভয়াল নেকড়েরা পশুর হাত থেকে মুক্ত করার সংকল্প নিয়ে এক বীর যোদ্ধার বেশে হাজির হয়েছেন প্রখ্যাত অভিনেতা উইলেম ড্যাফো। হুংকার ছেড়ে তাকে বলতে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’ ট্রেলারের শেষ দৃশ্যে আকাশের দিকে তাকিয়ে টেলর-জনসনের কাঁপতে থাকা শরীর ও অনৈসর্গিক পশুর রূপান্তরের ঝলক শিহরণ জাগানোর মতো।

‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ কিংবা ‘নসফেরাতু’র মতো থ্রিলার উপহার দেওয়া এগার্সের এবারের সৃষ্টি ঘিরে আন্তর্জাতিক সিনেপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। এর আগে ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়া এগার্সের ভ্যাম্পায়ার থ্রিলার ‘নসফেরাতু’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছিলেন অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফো।

বিশ্বজুড়ে প্রায় ১৮০ মিলিয়ন ডলার আয় করা এবং চারটি কারিগরি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পাওয়া সেই সিনেমার সাফল্যের পর ফের এই তিন তারকাকে নিয়েই পর্দায় নতুন জাদু দেখাতে যাচ্ছেন পরিচালক। আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ওয়্যারউলফ’।

aliul / aliul

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক